বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ—কালীগঞ্জে যুবদলের আহ্বায়কসহ ৮ নেতা একসঙ্গে বহিষ্কার

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি জানান ============
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কসহ মোট ৮ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
বহিষ্কৃতরা হলেন—
উপজেলা যুবদল: আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা ও মোহাম্মদ আলী।
পৌর যুবদল: সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ ও ইমরান হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়।
বহিষ্কৃত আহ্বায়কের বক্তব্য
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল বলেন,
“আজ আমাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। আমি সব সময় বিএনপির আদর্শের কর্মী ছিলাম। এবার স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়েছে। সংবাদ প্রকাশঃ ০১-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=