গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেই জুলাই বিপ্লবিদের চিন্তা ও আদর্শ বাস্তবায়িত হবে–কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা–৬ আসনে নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান =====”গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তাহলেই জুলাইয়ের বিপ্লবিদের এবং শহীদদের চিন্তা ও আদর্শ বাস্তবায়িত হবে ” বিভিন্ন ওঠান বৈঠকে এ কথা বলেন
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
রবিবার (১ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের পালপাড়া এলাকায় এক জনসভা করেন।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ জনসভায় স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে রাত সাড়ে সাতটায় একই ইউনিয়নের ভুবনঘর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন তিনি।
এর আগে বিকাল চারটায় ফুনকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ গোলাম ফারুকের মরহুম পিতা-মাতার মাগফিরাত কামনায় এবং পবিত্র শবে বরাতের তাৎপর্য শীর্ষক এক ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তব্যে তিনি বলেন, “ইসলাম শুধু নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা (কমপ্লিট কোড অব লাইফ)। মহান আল্লাহ মানবজাতির সব সমস্যার সমাধানের জন্যই ইসলাম দিয়েছেন। ইসলাম ও রাজনীতি আলাদা কোনো বিষয় নয়; ইসলামের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে, যদি আমরা তা চাই।”
তিনি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেন, “হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদের পরকালের শাস্তি থেকে মুক্তি দেবে? তা হলো—আল্লাহর পথে জান ও মাল দিয়ে সংগ্রাম করা।” অপর একটি আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।”
কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, মা-বোনদের অধিকার নিশ্চিত করে একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তাহলেই জুলাইয়ের বিপ্লবের শহীদদের চিন্তা ও আদর্শ বাস্তবায়িত হবে। শেষে তিনি সকল কবরবাসীর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার। তিনি বলেন, “আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে।”
এছাড়াও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন,হাফেজ মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান হাফিজাহুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, অধ্যাপক জাকির হোসেন, কাশেম মুসল্লার স্বত্বাধিকারী আবুল কাশেম, ফুনকা ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ গোলাম ফারুক, আমরাতলি ইউনিয়ন সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০১-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন