পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ৩০তম বার্ষিক সাধারণ সভা ২০২৬ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে ডাঃ একেএম আব্দুস সেলিম এৱ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলনাশি মোহসেন সেক্রেটারি ডাঃ এম এ মালেক, কোষাধ্যক্ষ ডাঃ গোলাম শাহজাহান, কার্যকরী সদস্য আবুল হাসনাত বাবুল, জি এম সিকান্দারসহ সাধারণ পরিষদের মোট ২০ জন সদস্য। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার পাল যুগ্ম পরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ঢাকা, তারিক সালমান সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, কুমিল্লা। বার্ষিক সাধারণ সভায় সংস্থার প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=