হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। মাহাবুব আলম আরিফ সংবাদদাতা জানান ====
কুমিল্লার মুরাদনগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা।
রবিবার (১১ জানুয়ারী) বিকালে মুরাদনগর ডি.আর হাই স্কুল মাঠ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ছাত্র-জনতার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম, ইমরান সরকার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, হাদী ভাইয়ের মৃত্যুতে আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। হাদী ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে নয়তো সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে। তারা বলেন, ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদীর মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হাদী ভাই প্রমাণ করে দিলো কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হয়। অন্যায়, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা আর কোন হাদীকে হারাতে চাইনা। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ অসংখ্য ছাত্র-জনতা। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন