সীমান্ত ব্যাংক এর উদ্যোগে বিবির বাজারে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

সিটিভি নিউজ।। রবিউল বাশার খান কুমিল্লা প্রতিনিধি। ============সারাদেশে শীত যখন জেঁকে বসেছে। শীতের তীব্রতায় যখন অসহায় ও দরিদ্র মানুষ দিশেহারা, সম্বল ও কম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়াবার কেউ নেই। ঠিক সেই সময় সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সীমান্ত ব্যাংক পি এল সি প্রায় ১৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
গতকাল রবিবার সকাল ১১ ঘটিকার সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন বিবির বাজারে সীমান্ত ব্যাংক পি এল সির উদ্যোগে বিবির বাজার খেলার মাঠে শীতার্ত ও অসহায়দের মধ্যে ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিবির বাজার সীমান্ত ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক রানা কবির সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও ১০ বিজিবির একটি টিমকে সঙ্গে নিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিবির বাজার শাখার শাখা ব্যবস্থাপক রানা কবির জানান শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সীমান্ত ব্যাংকের দায়বদ্ধতার অবিচ্ছেদ্য অংশ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। তিনি আরো জানান সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সীমান্ত ব্যাংক ভবিষ্যতেও কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। অনুষ্ঠানে বিবির বাজার বিওপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সীমান্ত ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন। শীতার্তদের মধ্যে ছিলেন পঙ্গু, বোবা, বিকলাঙ্গ, বৃদ্ধ -বৃদ্ধা ও শিশুসহ অনেকে উপস্থিত ছিলেন । সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন