সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা কুমিল্লা: সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক দেশের আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যূত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত¡াবধায়ক ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. পেয়ার আহমেদ সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন