নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মাদক ও ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে শহরের নাগবাড়ি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা আবুল কালাম, আমিনুল ইসলামসহ অনেকে জানান, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=