কুমিল্লায় শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামীর ১৮তম বাৎসরিক মিলনমেলা ৯ জানুয়ারি

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার।। সংবাদদাতা জানান ==== “সত্য-সেবা-ধর্ম” এই শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হবে পরমারাধ্য গুরুদেব বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র ১৮তম বাৎসরিক মিলনমেলা।
আসছে ৯ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ঈশ্বর পাঠশালাস্থিত মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিকেল ৩টা হতে যথাক্রমে মঙ্গলঘট বিগ্রহ প্রতিষ্ঠা, ধর্মীয় আলোচনাসভা, সন্ধ্যারতি কীর্তন ও গুরুপূজা শেষে মিলন মেলায় আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে: 01714855196 (সুখেন সরকার)। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=