বাঙ্গরায় আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন করছেন, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান ========
কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পরীক্ষা ভীতি দূর করার মহৎ উদ্দেশ্য নিয়ে আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৭৪ জন ক্ষুদে শিক্ষার্থী উৎসাহের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে।
আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির পরিচালক তাহমিনা আক্তার এ বিষয়ে সাংবাদিকদের জানান, “প্রথম বারের মতো এই ফাউন্ডেশনের উদ্যোগে ৯টি স্কুলের ১৭৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় দিয়েছে। এই বৃত্তি পরীক্ষা কোমলমতি শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে, পরীক্ষা আতঙ্ক ও ভয় দূর করে পড়াশোনার প্রতি তাদের আত্মবিশ্বাস স্থাপনে কাজ করবে।”
বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার এই বৃত্তি পরীক্ষার আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে শিক্ষার্থীদের আরও উৎসাহ দিতে বড় পরিসরে এবং আরও বৃহৎ আয়োজনে বৃত্তি প্রদান করা হবে। এবারের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং দায়িত্বরত শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ প্রকাশঃ ১২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন