পুলিশের সাবেক যুগ্ন কমিশনার বিপ্লব কুমার তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন। সংবাদদাতা জানান ====২০২৪ সালের ছাত্র জনতার উপর হামলাকারী নির্দেশদাতা শত শত নিরীহ জনতার উপরে গুলি চালানোর হুকুমদাতা রাজধানী ঢাকার পুলিশের যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ এর ভাতিজি জামাই, আওয়ামী সরকারের পালিত সন্ত্রাসী, হাজার হাজার নীরিহ মানুষ খুনের অন্যতম মাষ্টারমাইন্ড, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার ও ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বিপ্পব কুমার প্রায় দেড়যুগ আগে তোফায়েল আহমেদ এর চাচাতো ভাইয়ের মেয়ে হোসনে আরাকে বিয়ে করেন, তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হোসনে আরা বিপ্লবের দ্বিতীয় স্ত্রী।
হোসনে আরা রিপনের আপন বোন (ভোলায় যারা তোফায়েল পরিবারের সাথে পরিচিত তারা অবশ্য রিপনকে চিনে)
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংকের ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউজের ১৩টিসহ মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমার তথ্য পেয়েছে দুদক। সেইসঙ্গে ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করছে। তার দপ্তরে ও তার নিয়ন্ত্রণে থাকা কোন পুলিশ সদস্য কর্মকর্তা আওয়ামী লীগ ব্যতীত, অন্য কোন দল সমর্থিত কর্মকর্তাদের দিতেন পানিশমেন্ট। পুলিশের নির্ভর যোগ্য,সূত্র জানায় এই বিপ্লব কুমার সরকার আওয়ামী লীগ সরকারের সময় শত শত কোটি টাকা ভারতে পাচার করেছেন গোপনে। সংবাদ প্রকাশঃ ১২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=