দেবীদ্বার : ওসমান হাদি’র উপর গুলিবর্ষনের প্রতিবাদে ‘ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ ও মশাল মিছিল

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি’র উপর গুলিবর্ষনের প্রতিবাদে দেবীদ্বারে ‘ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।
শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ গেইট থেকে মশাল মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের ‘স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সার্চ কমিটির সদস্য রায়হান সিদ্দিক, ছাত্র শক্তি’র নেতা কাজী নাসির, এনসিপি নেতা মোহতাদির জারীফ সিক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহমেদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান, মো. ইয়াছিন প্রমূখ।
বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের দ্রæত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অপর দিকে সংবাদ পেয়ে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও দক্ষিানাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাথ আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান, । এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত সহযোদ্ধার এ পরিণতিতে ঢামেক হাসপাতালের জরুরীর বিভাগের সামনে ফুঁফিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
ছবির ক্যাপশনঃ ওসমান হাদির উপর গুলিবর্ষনের প্রতিবাদে দেবীদ্বারে ‘ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ ও মশাল মিছিল। সংবাদ প্রকাশঃ ১২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন