দেবীদ্বারঃ চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===========
মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফসাপোর্টে জুলাই যোদ্ধা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
আহত জুলাই যুদ্ধা হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে কাঁদছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
ওসমান হাদির আহতের সংবাদে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো ’। পরে তিনি জুলাই যুদ্ধা ওসমান হাদিকে দেখতে স্বশরীরে হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার ভিতরেই বুলেটটি রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর রাজধানীর বিজয় নগরের কালভার্ড রোড এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ছবির ক্যাপশনঃ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ। সংবাদ প্রকাশঃ ১২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন