কুমিল্লায় জলাতংকের মত মরনব্যাধি বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে জলাতংকের মত মরনব্যাধি বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ করা হয়েছে।

শুক্রবার নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকায় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার এ ভেক্সিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, লিল পো ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ডা. ফারহান ইশরাক উল্লাস ও কো-প্রতিষ্ঠতা শান্তা হায়দার, সদস্য ফাতেমা তুজজোহরা নিহা, সিদরাতুল মুনতাহা, আরাফাত মেহেদী অনুরাগ, স্বর্ণা সানভীসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ভয়াবহ জলাতঙ্ক আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য । এ রোগ ছড়ায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর বিড়ালের মাধ্যমে। তাদের টিকার আওতায় আনতে পারলে এ রোগ বিস্তার রোধ হবে। জলাতঙ্ক বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর সকল পথ কুকুরকেকে ভেক্সিনের আওতায় আনা হবে। এ কাজে সহযোগিতা করার জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়ে তারা এ কাজে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান। সংবাদ প্রকাশঃ ১২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন