জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে সোহেল রানাকে বহিস্কার

সিটিভি নিউজ।। জরুরী সংবাদ বিজ্ঞপ্তি
বরাবর,
সাংবাদিকবৃন্দ
সকল ইলেক্ট্রনিক্স, প্রেস ও অনলাইন সংবাদ মাধ্যম।
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নোয়াখালী জেলার অধিনস্থ কবিরহাট উপজেলা শাখার সদস্য মোঃ সোহেল রানাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠন থেকে বহিষ্কার প্রদান করা হলো।
আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুলিপি:
১। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদ।
২। আহ্বায়ক ও সদস্য সচিব, কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক
দল, নোয়াখালী।
বার্তা প্রেরক
মাহবুব ফাহাদ
দপ্তর সম্পাদক নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন