চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান===== কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ‘বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ সভা সহ বেতিয়ারা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ’ এর সভাপতি মো. জিয়াউল হক জেবুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি শেখ মুজাহিদুল ইসলাম সেলিম, কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ডা. আলী হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার, ওসমান গণি, আলাউদ্দিন. জাহাঙ্গীর আলম, ডা. শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এইদিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা রাস্তার মাথা (গাংরা) এলাকায় ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ জন বীর মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর অতর্কিত সম্মুখ যুদ্ধে শহীদ হন। প্রতি বছরের এইদিনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে থাকে নানান আয়োজন। বিগতদিনের ন্যায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন