চৌদ্দগ্রামে নবনিযুক্ত শিক্ষা অফিসারকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ==: কুমিল্লার চৌদ্দগ্রামে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানকে ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার। তাঁর দিকনির্দেশনায় উপজেলার সকল বেসরকারি স্কুলগুলোতে পড়ালেখার মানোন্নয়ন সহ সার্বিক মানোন্নয়নে ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ বদ্ধপরিকর বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর আহবায়ক মো. আমির হোসাইন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াছিম উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য মাওলানা মো. আরিফ বিল্লাহ, মো. খোকন মজুমদার, মো. সাইফুল ইসলাম, মো. মোস্তফা প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=