কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর ওপর বহু প্রতীক্ষিত সেতু নির্মাণের চ‚ড়ান্ত নকশা নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ================
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর ওপর বহু প্রতীক্ষিত একটি সেতু নির্মাণের চ‚ড়ান্ত নকশা নির্ধারণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সেতু নির্মিত হলে মুরাদনগরসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনটি ছিল এই সভার কেন্দ্রবিন্দু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে সভায় সেতুর নকশা, বাজেট এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মূল বক্তব্য প্রদান করেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতু ডিজাইন সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন। তিনি সেতুর কারিগরি বিবরণ এবং এর নকশার সুবিধা-অসুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি দ্রæততম সময়ে নির্মাণকাজ শুরু করার জন্য সওজ বিভাগের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। সেতু নির্মাণ কার্যক্রমের প্রশাসনিক ও ভ‚মি সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভ‚মি) সাকিব হাসান খাঁন।
সভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ¬¬নির্বাহী প্রকেীশলী খন্দকার গোলাম মোস্তফা, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভ‚ঁইয়া, গৌরীপুর উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন রচি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী প‚র্ণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ও বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ শরীফসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা আলোচনায় অংশ নেন এবং প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন। সভায় উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা গোমতী নদীর ওপর এই সেতুর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সরকারের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রæততম সময়ে নির্মাণকাজ শুরু করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, "এই সেতু মুরাদনগরের মানুষের জন্য একটি স্বপ্নের প্রকল্প। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সওজ বিভাগকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করব, যাতে ভ‚মি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে নির্মাণকাজ বিলম্বিত না হয়।"
বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ শরীফ বলেন, এই সভার মাধ্যমে গোমতী নদীর উপর সেতুটির চ‚ড়ান্ত নকশা প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল, যা দ্রæত নির্মাণকাজ শুরু হওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com