কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলায় ৬ আসনের মানুষের সেবা করার জন্য আমাকে আরেকবার সুযোগ দিন আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

সিটিভি নিউজ।।খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি===============
কুমিল্লা -৬ সংদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষ এবং বিএনপি’র মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে বিজয় করতে হবে। এখন থেকে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের সালাম ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকল ভেদাভেদ হিংসা হানাহানি ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের স্বার্থে আমাকে একবার নির্বাচনে বিজয়ী করে দেখেন আপনাদের সাথে বিশ্বাস,ঘাতকতা করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন বিগত তত্ত্বাবধায়ক সরকার ১, ১১ এর সময় আমাদের নেতা তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করা হয়েছে ,কিন্তু আওয়ামী লীগের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কখনো আপোষ করেনি। বিদেশ থেকে তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে আসতে পারেনি। তার ছোট ভাই আরাফাত রহমান বিনা চিকিৎসায় বিগত সরকার মেরে ফেলেছে। সে ভাইকেও দেখতে আসতে দেয়নি বিগত সরকার। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন দেশের বাহিরে রেখেছেন জনাব তারেক রহমানকে। আমি নির্বাচিত হলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঢাকা, চট্টগ্রাম,মহাসড়ক পদুয়ার বাজার বিশ্বরোড আন্ডার পাস করা হবে।
,যাগুর ঝুলিতে আন্ডার পাস করা হবে, কুমিল্লা সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানো হবে। বাংলাদেশের মানুষ যেন কুমিল্লাকে উপলব্ধি করতে পারে ।একটি নতুন কুমিল্লা উপহার দিতে চাই। শনিবার ৮ই নভেম্বর বিকেলে মহানগরীর বিএনপি’র একাংশ আয়োজিত নগরীর নোয়াগাঁও চৌমুনীতে কর্মী সমাবেশে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রদান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনিরুল হক চৌধুরী তিনি এসব কথা বলেন। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা ছয় সদর আসনে সঠিক প্রার্থী দিয়েছেন। আলহাজ্ব মনিরুল হক চৌধুরী একজন যোগ্য নেতা তাকে মনোনয়ন দেওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আগামী কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ হয়ে যাবে মনিরুল হক চৌধুরী কুমিল্লা ৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে ,এটাই বিএনপি’র নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন কুমিল্লা সদর আসনে। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির নেতা ডঃ শাহ মুহাম্মদ সেলিম, আমিরুজ্জামান আমির, এডভোকেট ওমর ফারুক চৌধুরী, আক্তার হোসেন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=