কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। শুক্রবার ১০ অক্টোবর রাতে কুমিল্লার জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে উপমহাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর রেডরুফ ইনের পার্টি সেন্টারে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ এবং পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভাপতি মোঃ হারিছুর রহমান, কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ বাবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুন, মহিলা সম্পাদিকা আয়শা আক্তার, জি এম নজরুল ইসলাম, মাসুদ খান চৌধুরী, এনামুল হক, আবু ইউসুফ তুহিন, সফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ বাবর হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন। সংবাদ প্রকাশঃ ১০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=