কুমিল্লা বিভাগের দাবীতে নিউইয়র্কে মানবন্ধন

সিটিভি নিউজ।। নিউইয়র্ক : কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নিউইয়র্কে প্রবাসি কুমিল্লাবাসি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্রের আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব এস এম সোলায়মান, যুক্তরাষ্ট্রের মূলধারার নেতা জয়নাল আবেদীন, নিউইয়র্ক বাংলাদেশ ক্লাব সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, ইতালি প্রেসক্লাব সভাপতি মাকসুদ সরকার, নিউইয়র্কে শাপলা সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সেক্রেটারি ব্যবসায়ী জে মোল্লা সানী, নারী নেত্রী রীমি ভূইয়া, কুমিল্ল প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি শাখাওয়াত হোসেন সেলিমসহ নিউইয়র্কে বসবাসরত প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নতুন কোন অবকাঠামো লাগবেনা।। একটি বিভাগ বাস্তবায়নের জন্য যত গুলো ভিত্তি থাকা দরকার কুমিল্লায় তার চেয়ে অনেক বেশি রয়েছে। যা অনেক বিভাগীয় শহরেও নেই। বক্তারা আরো বলেন, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক বেশির ভাগই অংশই কুমিল্লায়। রয়েছে কুমিল্লা- সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা – চাদপুর মহাসড়ক। দেশের লাকসাম ও আখাউড়া বৃহত্তম রেলওয়ে জংশন, বিবিরবাজার ও আখাউড়া স্থলবন্দর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী সং যোগ, বৃহত্তম কেন্দীয় কারাগার, বৃহত্তর সেনা নিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বার্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর যার রাডার এখনো আন্তর্জাতিক আকাশ পথে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক স্টেডিয়াম। দেশের প্রথম ব্যাংকের শহর কুমিল্লা।প্রাচীন ত্রীপুড়ার রাজধানী এই কুমিল্লাকে বাদ দিয়ে দেশে অনেক কম অর্থনৈতিক উন্নত অঞ্চলকে বিভাগকে করা হয়েছে। রাজনৈতিক রোষানলে আটকে আছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।
বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে আহবান বঞ্চিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। মনে রাখবেন কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। সংবাদ প্রকাশঃ ১০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন