সিটিভি নিউজ।। আন্তর্জাতিক তত্ত্বজ্ঞানমূলক প্রতিষ্ঠান,সকল ধর্মের লোকেদের মিলন মোহনা দ্য থিওসোফিক্যাল সোসাইটি- কুমিল্লা লজের সংস্কার বিষয়ে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, লজের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান, সম্মানীয় ভ্রাতা নব শালবনবিহার অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, ভ্রাতা অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায়, ভ্রাতা এ ডি এম এনামুল হক জুয়েল,ভ্রাতা শ্যামল বড়ুয়া ববি,ভ্রাতা সুমির বড়ুয়া তপু,সাংবাদিক মাইনুল হক স্বপন, নেপাল চন্দ্র দাস প্রমুখ সভ্যগণ অদ্য কোটবাড়ি নব শালবনবিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে স্বাগত প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেনের নিকট আবেদন প্রদান করেন। এসময় উপস্থিত সভ্যগণ দ্য থিওসোফিক্যাল সোসাইটির আদর্শ উদ্দেশ্য কার্যক্রম ও কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির হলঘরের জীর্ণদশা তুলে ধরলে প্রধান অতিথি সহায়তার আশ্বাস দেন। প্রধান অতিথিকে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির সম্প্রতি প্রকাশিত 'প্রজ্ঞালোক' উপহার দেয়া হয়।
উল্লেখ্য, "সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই"-- এ মূলমন্ত্র ধারণ করে জ্ঞাননির্ভর অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানের প্রত্যয়ে ১৮৭৫ সনের ১৭ নভেম্বর আমেরিকার নিউইয়র্কে থিওসোফিক্যাল সোসাইটির গোড়াপত্তন হয় এবং ১৮৮৯ সনের ২৬ মে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় এশিয়ার ২য় এবং বিশ্বের ৫ম লজ হিসেবে। সংবাদ প্রকাশঃ ১০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com