সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা পরিবেশ, নৈতিকতা চর্চা, পরীক্ষার প্রস্তুতি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তক পড়লেই চলবে না; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার প্রয়োগ করতে হবে। নিয়মিত অধ্যয়ন, সময়ের মূল্যায়ন, শিষ্টাচার চর্চা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও আলোচনা হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা শিক্ষা বিষয়ে দিক নিদের্শনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামিম হোসেন, বাবুল হোসেন, ইকরামুল হক, আরিফ হোসেন, সুজন হোসেন, মানিক ঘোষসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময়ের শেষ পর্বে অভিভাবকরা তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন এবং শিক্ষকদের সঙ্গে তা নিয়ে আলোচনা করেন।
সভার মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বোঝাপড়া ও সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com