সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:================= ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির অভিযোগে কার্তিক (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত কার্তিককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে একই গ্রামের হদা ও তার সহযোগীরা নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”
এদিকে এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com