কুমিল্লায় ধ্রুবতারা র রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর

সিটিভি নিউজ।। কুমিল্লার সাংস্কৃতিক বিষয়ক সংগঠন “ধ্রুবতারা” রজতজয়ন্তী-২০২৫ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৫-৩০ মিনিটে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার,বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট মিনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধ্রুবতারার রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মাসুদ মজুমদার। মতবিনিময় সভায় অনুষ্ঠান মালার বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন ধ্রুবতারার সভাপতি একরামুল হক। তিনি তার বক্তব্যে জানান, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শনিবার, সন্ধ্যা ৫.৩০মি.জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, কুমিল্লায়
অনুষ্ঠান বিন্যাস:
৫.৩০- আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান
৬:০০- মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা
গীতি-নৃত্যালেখ্য” কুমিল্লা আমার কুমিল্লা”
শিক্ষায় অবদানের জন্য ধ্রুবতারা অ্যাওয়ার্ড মনোনীত প্রতিষ্ঠান
কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ী, কুমিল্লা
ওয়াই ডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, কুমিল্লা
গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা
আনন্দধারা বিদ্যাপীঠ, কুমিল্লা ।
প্রস্তুতি মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,অধ্যপক মোঃ শফিকুর রহমান, শেখ ফরিদ আহমেদ,সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব , সাংবাদিক অশোক কুমার বড়ুয়া,কবি নজরুল ইনস্টিটিউট এর সহকারী পরিচালক মোঃ আল আমিন,কুমিল্লা বাাঁচাও আন্দোলনের সদস্য সচিব নাসির উদ্দিন,উষসী মোঃ ইউনুস উল্রাহ,সাবেক ইউপি চেয়ারম্যান বাউকসার মোঃ মিজানুর রহমান,সাংস্কৃতিক সংগঠক নিজামুল হক,কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম বাবু, নৃত্য প্রশিক্ষক জাহিদুর রহমান মামুন, সাংবাদিক মনির হোসেন ও সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস,সাংস্কুতিক কর্মী কাজী মোহাম্মদ আলী। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=