কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভাতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। সভাতে জানানো হয়, ০৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোর কিশোরীদের ওই টিকা প্রদান করা হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দু’সপ্তাহ ব্যাপী পৌরসভার মধ্যে বিভিন্ন স্থানে ক্যাম্পে ওই টিকা প্রদান কার্ষত্রমটি চলবে। এ কার্ষ্যক্রমে পৌরসভার মধ্যে জন্ম নিবন্ধনকৃত ১৩ হাজার ৫৭৮ জন শিশু কিশোরকে টিকা প্রদানের আততায় আনা হবে। টিকা গ্রহনের আগে শিশু কিশোরদের জন্মনিবন্ধন দিয়ে অনলাইনের মাধ্যমে বাধ্যতামুলক নিবন্ধন করতে হবে।
সভাতে ইউএনও বলেন, সকলের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা প্রদান কার্যক্রমটি সরকারীভাবে একটি বাস্তবমুখী পদক্ষেপ। এটির সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করার আহব্বান জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির জানান, পৌরবাসীদের স্বাস্থ্য ঝুকি কমাতে সরকারীভাবে টইিফয়েড টিকা প্রদান করা হবে। এটি বাস্তবায়নে পৌর এলাকার মধ্যে অবস্থিত ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩২ টি কমিউনিটি কেন্দ্র, পৌরসভার ১টি স্থায়ী কেন্দ্র, ৩২ টি ইপিআই সেশন ও সাবেক ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২৪ টিসহ বর্ধিত আরো ৮টি স্থানে টিকাদান কার্যক্রম চলবে। তিনি বলেন, পৌরসভার টিকাদানকর্মী ও প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবকগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে টিকা প্রদান করবেন।

সভাতে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাসান, সাংবাদিক জামির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন, এস আই তকিব্বর হোসেন, পৌর টিকাদান সুপারভাইজার হান্নান আলী, পরিবেশক সমিতির আব্দুল আলিম, শিক্ষক বিদৌরা আক্তার ও জাফরুল হোসেন প্রমুখ। সভাতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন