নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতাকে একমাসের ডিটেনশন

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বেপরোয়া চাঁদাবাজিসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে একমাসের ডিটেনশনে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে তাদের দুজনকেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হলে তিনি এ আদেশ দেন। এরপর বিকালে এ দুই নেতাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৬ আগস্ট) গভীর রাতে এ দুই নেতাকে তাদের সিদ্ধিরগঞ্জের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। এস এম আসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় এবং টি এইচ তোফার বিরুদ্ধে একই আইনের ১৫(৩)/২৫ ধারা ও দণ্ডবিধির ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ইতোমধ্যে তাদের ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। ডিটেনশনের আদেশের পর আদালত তদেরে কারাগারে পাঠায়। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন