টেকনাফে ১টি অবৈধ ট্রলিং বোট সহ ১৭ জন জেলে আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========= টেকনাফের শাহপরীতে সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন
শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি, মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ ২০% ভ্যাট সহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন