দেবীদ্বারের ১০ জুয়ারী আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ১০ জুয়ারীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই) বেলা ২টায় টায়, উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের আলী আহাম্মদের বাড়িতে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার যুব ও তরুণরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও জুয়া খেলার কারনে সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে। ওই এলাকায় দিনে- রাতে জুয়ার আসরে লক্ষ লক্ষ টাকার খেলা হয়। বিভিন্ন এলাকার যুব-তরুণরা জুয়ার আসরে সর্বশান্ত হয়ে চুরি-ছিনতাই-ডাকাতিতে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মকোট গ্রামের একজন কৃষক জানান, আমরা এলাকাবাসী কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনের কারনে অতিষ্ঠ হয়ে পড়েছি। পদ্মকোট আলী আহাম্মদের বাড়িতে প্রায় ৩০/৩৫ জন জুয়ারীর আসর বসে। পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করতে সক্ষম হন। বাকীরা পালিয়ে যায়।
আটক জূয়ারীরা হলেন, উপজেলার পদ্মকোট গ্রামের মৃতঃ জুনাব আলীর পুত্র মো. মিজানুর রহমান(৪৫), মৃতঃ বজলুর রশিদের পুত্র ওসমান গণি(৩২), মৃতঃ ইউনুছ মিয়ার পুত্র মো. জামাল হোসেন(৫২), মৃতঃ আব্দুর রশিদের পুত্র মো. মানিক মিয়া(৩৬), মৃতঃ রোছম আলীর পুত্র মো. টুটুল(৪২), মৃতঃ আকামত আলীর পুত্র আলী আহাম্মদ(৫৬), আলী আনসারের পুত্র কামাল হোসেন(৩৩), মৃতঃ আবুল হাসেমের পুত্র খোরশেদ আলম(৫০), মৃতঃ আব্দুল মান্নানের পুত্র মো. লোকমান হোসেন(৪৩) এবং বনকোট গ্রামের মবিন মিয়ার পুত্র ইব্রাহীম খলিল(৪২)।
এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছের নির্দেশে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করি। এসময় তাদের ব্যবহৃত ৬ বান্ডেল তাস, নগদ ১০ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে বিকেলে কুমিল্লা ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন