শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে মামা কর্তৃক ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের মামার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার বেলা ২টায় উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু(৪)টি তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন। রোববার বেলা ২টায় পাশের ঘরের চাচাতো মামা মো. হাসান(১৮) তাকে চিপস খাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির সূর চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসানকে আটক করে বেঁধে রাখে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা গোপন রেখে রাতে সালিসে বসেন। সালিসে সমঝোতা না হওয়ায় সালিস ভেঙ্গে যায় এবং হাসানকে ছেড়ে দেয়া হয়।
ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে সোমবার (৭ জুলাই) বেলা ২টায় হাসান (১৮), হাসানের পিতা- সাইফুল (বাবুল/ সাবুল) (৪৫) ও মা’ হালিমা বেগম(৩৮)কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ‘খ’ ধারায় মামলা দায়ের করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের মা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এর আগে সামাজিক সালিসে ঘটনার মিমাংসার চেষ্টা করেছিল। আদালতে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্দী রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসান পলাতক, তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত মো. হাসান(১৮)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন