জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নওগাঁ-৩ আসনে বৃক্ষরোপণ করলেন কৃষক দল নেতা ফজলে হুদা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ====== শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে (নওগাঁ-৩ আসনে) বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় বৃক্ষরোপণ করলেন কৃষক দলের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাদেবপুরের রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৪ হাজার গাছ রোপন ও বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর ও বদলগাছী শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=