ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন

সিটিভি নিউজ।। আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি=============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর উত্তর পাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ( ৫ জুন ) রাতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।
এ সময় মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর উত্তর পাড়া এলাকার সায়েদ আলী বেপারি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পরিবারের ২ টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হয়েছে। এছাড়াও পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর করার জন্য ঢেউটিন এবং আরও নগদ অর্থ ও সার্বিক সহযোগিতা করা হবে। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=