এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চ কুমিল্লার নিন্দা ও প্রতিবাদ

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ===========জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগর আহ্বায়ক জি এম সামদানী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

ইনকিলাব মঞ্চ কুমিল্লার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ।
গতকাল সন্ধ্যায় গাজীপুরে তার গাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে পতিত স্বৈরাচারের দোসররা সন্ত্রাসী হামলা চালায়। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, হাসনাতের ওপর হামলার এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এতে প্রমাণিত হয় সরকার জনগণের জান মালের নিরাপত্তা রক্ষার ব‍্যপারে এখনো উদাসীন।
নেতৃবৃন্দ আরো বলেন, হাসনাত আবদুল্লাহ আমাদের জুলাই বিপ্লবের অন্যতম সহযাত্রী, তার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ প্রেরক
ওমর ফারুক আফজাল
দপ্তর সম্পাদক, কুমিল্লা মহানগর
মোবাইলঃ 01877-996403 সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন