আড়াইহাজারে আবারো একরাতে ৪ বাড়িতে ডাকাতি ২ নারী আহত

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ফের ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (৪ মে) গভীররাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, গভীররাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডাঃ আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়ীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যন্য মামলামাল লুটে নেয়। এ সময় ডাক্তার আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে আহত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। প্রসঙ্গত, গত এক সপ্তাহে এ উপজেলায় ৬টি ডাকাতির ঘটনা ঘটে।
সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=