দেবীদ্বারে ৬ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ধর্ষক মনির আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মনির হোসেন(৩৫) নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মনির স্বর্নকারের বাড়িতে।
অভিযুক্ত ভ্যান চালক মনির হোসেন তার স্ত্রী ২ কণ্যা ও ১ পুত্র নিয়ে ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। সে নারায়নগঞ্জ জেলা সদরের গোদনাইল মীর পাড়ার আব্দুল মজিদের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল অনুমান সাড়ে ১০টায় ভিক্টিম শিশু(৬), মনির হোসেনের বাসায় তার ছেলে মেয়েদের সাথে খেলছিল, এসময় মনির হোসেন ভিক্টিমকে ঘরে নিয়ে তার বস্ত্র খুলে খাটে শুয়ে ধর্ষনের চেষ্টা করে। তার শুরচিৎকারে ভিক্টিমের বড় বোন এসে ঘটনা দেখে স্থানীয়দের সাথে নিয়ে ভিক্টিমকে উদ্ধ¦র করে এবং ধর্ষনের চেষ্টার অভিযোগে মনিরকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁেধ রাখে। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে নিয়ে আসে। সাথে জিজ্ঞাসাবাদের জন্য ভিক্টিমকেও নিয়ে আসে।
ভিক্টিমের বড়ভাই জানান, প্রায় ৫/৬ বছর পূর্বে ওই বাড়ির মুকবল হোসেনের মেয়ে শান্তাকে বিয়ে করে মনির এ এলাকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করে। এরই মধ্যে ২ কণ্যা ও ১ পুত্র সন্তানের জনক হয়। অভিযুক্ত মনিরের হাত থেকে তার শ^শুরীও রক্ষা পায়নি।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, মনির হোসেন এলাকায় চিহ্নিত বখাটে, এর আগেও সে বেশ কয়েকটি নারী ঘটিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ছবির ক্যাপশনঃ ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেন(৩৫)কে আটক করে গণধোলাই শেষে গাছের সাথে বেঁেধ রাখা অবস্থায় তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=