জাতীয়তাবাদী প্রজন্ম দলের দক্ষিণ জেলা কমিটি গঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক================
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়েছে। রিয়াজ মো. তানজিল কে আহবায়ক ও কামরুল হাসান কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্যের এ কমিটি কেন্দ্র থেকে ঘোষনা করা হয়েছে বলে গতকাল সোমবার (৫ মে) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয়বাদী চেতনাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার দিকনির্দেশনা বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির অনান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী মো. জাহিদ সহ-সভাপতি জসিম উদ্দিন,ইমরান হোসেন ইমু,আমির হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া,ইমান কুমার চন্দ্র,মো.সোহেল মিয়া,খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আপেল,সহ-সাংগঠনিক সম্পাদক হাসান সাবিত রাহি, মোহাম্মদ অপু,দপ্তর সম্পাদক মুহিন উদ্দিন ভূঁইয়া,প্রচার সম্পাদক মিজানুর রহমান। গত ৩ মে কেন্দ্রিয় কমিটির সভাপতি মো.জনি হোসেন সরকার ও সাধারন সম্পাদক মো. মহসিন হাবিব এ কমিটির অনুমোদন দেন। ১৫ সদস্যের এ কমিটিকে আগামী ৬০ দিনের পূনাঙ্গ কমিটি গঠনের দায়িত¦ প্রদান করা হয়।
সংবাদ প্রকাশঃ ০৫-০৫-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন