সিটিভি নিউজ।। কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং পার্টির লিফলেট বিতরণ করেন। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। সাথে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান ও সালাহউদ্দিন জামিল সৌরভ। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর নেতাকর্মী সবাই টাউন হলে জড়ো হয়ে শহরের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করেন এবং ঈদ উৎসবে মুখর নগরবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে তারা ফ্যাসিবাদ মোকাবেলা, দুর্নীতি ও চাঁদাবাজি রোধ, সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাসহ এনসিপির ১২ দফা পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। কুমিল্লার জনগণ নবগঠিত ছাত্র-জনতার দলকে হাসিমুখে স্বাগত জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তারা পুলিশ লাইনের সামনে সংক্ষিপ্ত পথসভা করে কর্মসূচি শেষ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার নেতা আবু রায়হান, মুহম্মদ রাশেদ, জাবেদ, ইয়াসিনসহ নাগরিক কমিটির কুমিল্লার ব্যারিস্টার সোহেল, টিটু, খালিদ, নোমান, রুমি, নাসির, জায়েদ, ফারহা, অনিক, জিসান, তুষারসহ আরও অনেকেই। এ সময় বক্তারা কুমিল্লাকে পরিবারতন্ত্র ও মাফিয়াতন্ত্রের হাত থেকে মুক্ত করে সংস্কারের পথে নিয়ে যেতে সবাই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com