সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রæয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রæতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রæয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।
রবিবার (২ ফেব্রæয়ারী) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে এ এই মন্তব্য করেন। এর আগে, সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।
আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা ৮ টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর। নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই টপিকে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলা জনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়। একই সাথে নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিলো, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবী জানানো হয়েছে।
খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবেনা যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com