সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান====
পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) ১১তম ওফাত দিবস পালিত হয়েছে। সোমবার
রহিমপুর দরগা শরীফে এ উপলক্ষে আশেকান ভক্তদের মিলন মেলায় প্রাণবন্ত হয়ে ওঠে দরগা শরীফ। দোয়া মাহফিল, জিকির আজকারের ধ্বনিতে মুখরিত করে তোলে ভক্তগণ।
রহিমপুর দরগা শরীফের পরিচালক কবি গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেনের সভাপতিত্বে আশেকান ভক্তদের মধ্যে বয়ান পেশ করেন, প্রফেসার সাইদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, আফতাব মুন্সী, আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) একমাত্র বংশধর (কন্যা) দেওয়ান মোরশেদা আখতার শিমু।
বয়ান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। দোয়া শেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com