কালীগঞ্জে কেএসআরএম ষ্টীল কোম্পানীর নির্মান শিল্পি সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি === ঝিনাইদহের কালীগঞ্জে এস এ ট্রেডাস ও কেএসআরএম ষ্টীল কোম্পানীর উদ্যোগে নির্মান শিল্পি সমাবেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর গল্পঘর রেষ্টুরেন্টে ওই অনুষ্টানে প্রকৌশলী, স্থাপনা ভবনমালিক ও নির্মান শ্রমিক সহ প্রায় শতাধিক সুধীজনেরা অংশ নেন। কেএসআরএম ষ্টিল প্লান্ট এবং কালীগঞ্জের একমাত্র পরিবেশক এস এ ট্রেডাসের আয়োজনে ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেনকোম্পানীর এজিএম (মার্কেটিং ও সেলস) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান ও এস এ ট্রেডাসের পরিচালক চন্দন কুমার সাহা।

কেএসআরএম ষ্টীল কোম্পানীর কালীগঞ্জের একমাত্র পরিবেশক এস এ ট্রেডাসের স্বর্তাধিকারী অমিতকুমার সাহার সভাপতিত্বে অনুষ্টানে ষ্টীল রড এর ব্যবহার, গুনাগুন ও সার্বিক বিষয় তুলে ধরেন কেএসআরএম ষ্টীল কোম্পানীর ইন্জিনিয়ার মাহবুবুর রহমান রাফি। অনুষ্টানে প্রধান অতিথি ও কর্মকর্তাগন স্থাপনা বিষয়ক কৌশল এবং নির্মান সংক্রান্ত বিষয়ের উপর নানান বাস্তব অভিজ্ঞতা মিনিময় করেন। এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী প্রদিপ কুমার ব্যানার্জী, ইন্জনিয়ার তৌহিদুল ইসলাম বাবলু ও সাইদুর রহমানসহ নির্মান শ্রমিক নেতৃবৃন্দ। শেষে কেএসআরএম ষ্টীল কোম্পানীর পক্ষ থেকে অনুষ্টানে অংশ নেওয়া ব্যাক্তিদের মাঝে র‌্যাফেল ড্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন