লালমাইয়ে গর্ভবতী-দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্নে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান

সিটিভি নিউজ।। লালমাই প্রতিনিধি =====
“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কুমিল্লা লালমাই উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ এর উপর দুই দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচালনায় এ-সময় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ফরহাদ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা সারওয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসেম। প্রতি ব্যাচে ৩৬জন করে দুটি ব্যাচে মোট ৭২জন প্রশিক্ষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। সংবাদ প্রকাশঃ =১২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন