কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি================
কুমিল্লার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না হলেও এটি কুমিল্লার বাঙ্গরাবাজার থানার বাসিন্দা অটোরিকশা চালক সায়মন এর মরদেহ বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, আলেখারচর এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রায় ১৫দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি সায়মন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমরা ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। সংবাদ প্রকাশঃ =১২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন