বুড়িচংয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনের গোমতির প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতি গ্রস্থ এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর গোমতির প্রতি রক্ষা বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতি গ্রস্থ এলাকা বুুড়বুড়িয়া ও খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় সাইক্লোন আশ্রয় কেন্দ্রের গত রোববার বিকালে বিভিন্ন দিক পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার নিকোলাস মেকলিন। এ সময় তিনি ভয়াবহ বন্যায় বানভাসিদের কাছ থেকে ওই সময়ের জীবন মান পরিস্থিতির বিভিন্ন দিক একজন মানবতাবাদী উপদেষ্টা হিসেবে জানতে চান এবং বন্যা দুর্গত সাধারণ মানুষের পাশে থেকে ব্রাক বুড়িচং শাখার কার্যক্রম সম্বন্ধে অবগত হয়ে সন্তুষ্ট প্রকাশ করেন । পরবর্তীতে তিনি খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের জন্য স্থাপিত সাইক্লোন আশ্রয় কেন্দ্রের বিভিন্ন দিক পরিদর্শন করেন। বন্যা পরবর্তী পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও তিনি বন্যার্তদের সাথে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেভলপমেন্ট কু অপারেশন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার ইসলাম, ব্র্যাক ড্রিসটিক টু অর্ডিনারেটর জিয়াউদ্দিন আহমেদ,ঢাকার দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রাম কর্মসূচির প্রধান, ব্র্যাক বুড়িচং শাখার ম্যানেজার শাহিনুর রহমান, এরিয়া ম্যানেজার লিটন পাল, উপজেলা একাউন্টস ম্যানেজার সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার (প্রগতি) আকরাম হোসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সুলতান আহমদ, সমাজ সেবক মোঃ শহিদুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সংবাদ প্রকাশঃ =১১-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=